ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ জানুয়ারী, ২০২৫, ০২:০২ দুপুর

ডেঙ্গুতে নতুন বছরের প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬

ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬,প্রতীকী ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ শনিবার (৪ জানুয়ারি) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। নতুন বছরে এটিই ডেঙ্গুতে প্রথম মৃত্যু। একই সময়ে নতুন করে ৫৬ জন এই রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, টানা তিনদিন মৃত্যুহীন থাকার পর গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ডেঙ্গুতে এর আগে ৩১ ডিসেম্বর একজনের মৃত্যু হয়েছিল।

সব মিলিয়ে নতুন বছরের প্রথম চার দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২১ জন। তাদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৩ জন, ঢাকা বিভাগে আটজন, ময়মনসিংহ বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে দুইজন এবং বরিশাল বিভাগে নয়জন ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৩৬ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২১০ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ২২৬ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি