ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৫, ০৫:১২ বিকাল

ইঞ্জিন বিকল হয়ে পদ্মরাগ ২১ আপ ট্রেনের ৫ ঘণ্টা বিলম্বে যাত্রা

ইঞ্জিন বিকল হয়ে পদ্মরাগ ২১ আপ ট্রেনের ৫ ঘণ্টা বিলম্বে যাত্রা

গাইবান্ধা জেলা প্রতিনিধি : সান্তাহার থেকে লালমনিরহাটগামী ২১ পদ্মরাগ আপ ট্রেনটি আজ শুক্রবার (৩ জানুয়ারি) পাঁচ ঘণ্টা বিলম্বে গাইবান্ধা হতে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

গাইবান্ধা রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার অবু তাহের জানান, ২১ আপ পদ্মরাগ ট্রেনটি সান্তাহার হতে ছেড়ে আসার পথে ইঞ্জিনের ত্রুটি বিচ্যুতি দেখা দেয় এবং একঘণ্টা বিলম্বে গাইবান্ধা রেলওয়ে ষ্টেশনে এসে দাঁড়ানোর পর ২৩০৬ নং ইঞ্জিনটি সম্পূর্ণরুপে বিকল হয়ে পড়ে।

পরে লালমনিরহাট হতে ২৩০৪ নং ইঞ্জিন নিয়ে এলে ট্রেনটি  পাঁচ ঘণ্টা বিলম্বে গাইবান্ধা হতে লারমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি সকাল ১০টা ৫০ মিনিটে এসে ৫ ঘণ্টা পর ৩টা ৫মিনিটে গাইবান্ধা হতে লালমনিরহাটের উদ্দেশ্য যাত্রা করে।

আরও পড়ুন

এসময় ট্রেনে থাকা যাত্রীরা বিড়ম্বনার শিকার হয়। বেশিরভাগ যাত্রী গাইবান্ধা হতে অটো রিক্সা ও বিভিন্ন যানবাহনে নিজ নিজ গন্তব্যে যাত্রা করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা