ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৫, ০৫:০৬ বিকাল

রংপুরে এয়ারগান, গাঁজা ও বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করেছে যৌথ বাহিনী

রংপুরে এয়ারগান, গাঁজা ও বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করেছে যৌথ বাহিনী। ছবি : দৈনিক করতোয়া

রংপুর প্রতিনিধি : রংপুর নগরীর মেডিকেল পূর্ব গেট এলাকার একটি বাড়ি থেকে এয়ারগান, গাঁজা ও বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যৌথবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে রংপুর মেডিকেল কলেজের পূর্ব গেট এলাকার আল আমিনের বাড়িতে অভিযান চালায় তারা।

এ সময় তার কাছ থেকে একটি এয়ারগান, ২৫ গ্রাম গাঁজা, ৮০০টি হ্যান্ড গ্লোবস, এক হাজার পিস সার্জিকাল গ্লোবস,  ১০০ টি কেনুলা, ৩২০ টি বাটারফ্লাই সেট,  ৮০ জিটোন, ৩০০ টি সিরিজসহ বিপুল পরিমাণ সার্জিক্যাল  সামগ্রী উদ্ধার করা হয়।

যৌথ বাহিনী জানিয়েছে, আল আমিন গাঁজা সেবন এবং বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, যৌথ বাহিনী বিভিন্ন সামগ্রী উদ্ধার করার পর আল আমিনকে তাদের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা