ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৫, ০৪:০৭ দুপুর

চাঁপাইনবাবগঞ্জের বিজিবি’র হাতে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জের বিজিবি’র হাতে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ যুবক আটক। ছবি : দৈনিক করতোয়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ২১৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ নাজমুল হোসেন নাজিম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তিনি ভোলাহাটের ফুটানীবাজার আলালপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শুক্রবার (৩ জানুয়ারি) ভোররাত তিনটার দিকে ভোলাহাট বিওপির একটি বিশেষ টহলদল গোয়েন্দা সূত্রের খবরের ভিত্তিতে সীমান্ত মেইন পিলার ২শ’ হতে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের ভেতরে ভোলাহাট ইউনিয়নের হাউসপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা সড়কের উপর অভিযান চালায়। অভিযানে ২১৫ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ আটক হয় নাজিম।

আরও পড়ুন

মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভোলাহাট সীমান্ত দিয়ে মাদক পাচার সম্ভাবনার খবর পাবার পর অভিযান পরিচালনার পরিকল্পনা করে নির্দেশনা দেয়া হয়। এ ঘটনায় আটক যুবককে জব্দ মালামালসহ ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান অধিনায়ক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা