ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৫, ০২:৩৮ দুপুর

জয়পুরহাটের কালাইয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ আলু ক্ষেত থেকে উদ্ধার 

জয়পুরহাটের কালাইয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ আলু ক্ষেত থেকে উদ্ধার। ছবি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে নিখোঁজের ২০ঘন্টা পর আব্দুল মালেক খান ফটু (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার জিন্দাপুর ইউনিয়নের করিমপুর গ্রামের কুজাইল দিঘী বড়কোদাল নামক স্থানে আলু ক্ষেত থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।  নিহত ফটু উপজেলার করিমপুর গ্রামের মৃত অফিল উদ্দিন খানের ছেলে।

পুলিশ ও পরিবার সুত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে আব্দুল মালেক মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। তিনি রাতে বাড়িতে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি পরিবারের লোকজন।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে কৃষকরা আলু ক্ষেতে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মোটরসাইকেলটি পড়েছিল রাস্তার পাশে।  

আরও পড়ুন

নিহতের ছেলে সিদ্দিকুর রহমান বলেন, আমার বাবা বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে চৌমুহনী বাজারে গিয়ে রাতে আর বাড়িতে ফিরেননি। সারারাত খোঁজাখুজি করে তার কোনো সন্ধান না পেয়ে সকালে থানায় গিয়ে পুলিশকে জানিয়ে আসার পর শুনতে পায় আলু ক্ষেতে একটা লাশ পড়ে আছে।  এরপর সেখানে গিয়ে বাবার লাশ দেখতে পায়। তিনি আরও বলেন, বাবা সুস্থ ছিল। কে বা কারা বাবাকে হত্যা করে লাশ আলু ক্ষেতে ফেলে গেছে। 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, পাশ্ববর্তী বেগুনগ্রাম ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত পিয়ন আব্দুল মালেকের লাশ পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার করেছে। তদন্ত চলমান আছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি