ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ জানুয়ারী, ২০২৫, ০৩:৫২ দুপুর

হিন্দুদের চাকরি নিষিদ্ধ করার দাবি সম্পূর্ণ মিথ্যা : প্রেস উইং

হিন্দুদের চাকরি নিষিদ্ধ করার দাবি সম্পূর্ণ মিথ্যা : প্রেস উইং

সরকারি চাকরিতে বাংলাদেশ সরকার হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বলে টাইমস অ্যালজেব্রার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টের পোস্টের দাবি নাকচ করে দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের যাচাই করা ফেসবুক অ্যাকাউন্ট সিএ প্রেস উইং ফ্যাক্টসে পোস্ট করা একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘এক্সের এই পোস্টে হিন্দুদের চাকরি নিষিদ্ধ করার দাবির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।’

 

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করে না। পোস্টে উল্লেখিত স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টার উদ্ধৃতিটিও মিথ্যা বলে জানানো হয় বিবৃতিতে।

আরও পড়ুন

উল্লেখ্য সম্প্রতি অন্তর্বর্তী সরকারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টির পাঁয়তারা চলছে। তাই গুজবরোধে একটি ফ্যাক্ট চেকিং ফেসবুক পেজ চালু করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি