ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ জানুয়ারী, ২০২৫, ০৩:৩৬ দুপুর

উখিয়ায় বাসচাপায় নিহত ২

উখিয়ায় বাসচাপায় নিহত ২

কক্সবাজারের উখিয়ায় বাসচাপায় মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের থাইংখালী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল, সাতক্ষীরা জেলা তালা উপজেলার খালিশখালী ইউনিয়নের গাজী বাড়ী এলাকার আনিছ গাজীর ছেলে লিটন গাজী (১৮) এবং উখিয়া উপজেলার বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জে-৫ ব্লকের মোহাম্মদ রফিকের ছেলে আব্দুর রহমান (১৮)। তারা দু’জনে আবুল খায়ের টোবাকো কোম্পানীতে কর্মচারি হিসেবে কর্মরত ছিল।

আরও পড়ুন

শাহপরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির এই তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, ‘কক্সবাজার থেকে ছেড়ে আসা টেকনাফমুখী একটি যাত্রীবাহী বাস কক্সবাজারমুখী মোটরসাইকেলকে চাপা দেয়। তাতে রোহিঙ্গাসহ দুজন নিহত হন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। দুজনের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে বাস উল্টে আহত ২০, হাসপাতালে ভর্তি ১০

আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে ইরান : ট্রাম্প

তুরস্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু ইরানের

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬