ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ জানুয়ারী, ২০২৫, ০৯:৪৫ সকাল

নতুন বছরে সুখবর দিলেন ফারিণ!

নতুন বছরে সুখবর দিলেন ফারিণ!, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ গানের জগতেও পরিচিত হয়ে উঠেছেন। তাহসানের সঙ্গে গান গেয়ে নিজের প্রতিভা জানান দেন তিনি। গত বছর বেশ কয়েকটি ওয়েব সিরিজে কাজ করে ব্যাপক প্রশংসায়ও পেয়েছেন অভিনেত্রী। আবার, টলিউডে কাজেরও অভিজ্ঞতা রয়েছে তার।

অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষতা রয়েছে ফারিণের। তবে গানটা নিয়মিত রাখতে চান তিনি। সব অঙ্গনে নিজের দ্যুতি ছড়াতে চান এই অভিনেত্রী। নতুন বছর বেশকিছু কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে তার। এর মধ্যে রয়েছে নতুন একটি সিনেমা ও নতুন একটি গান। সম্প্রতি সংবাদ মাধ্যমকে এমন পরিকল্পনার কথা জানান ফারিণ। অভিনয় ও গান একসঙ্গে চালিয়ে যাওয়া প্রসঙ্গে ফারিণ বলেন, ‘আমি কখনো প্ল্যান করে কিছু করি না। যেটা ভালো লাগে, সেটা নিয়েই কাজ করার চেষ্টা করি। সেই ভালো লাগা থেকে আমার দর্শকের জন্য নতুন একটি গান আসছে এটি নিশ্চিত। আর নতুন একটি সিনেমায় অভিনয়ের বিষয়ে কথা হচ্ছে। সেটাও মোটামুটি নিশ্চিত।’

আরও পড়ুন

ছোট পর্দা থেকে শুরু করেন ফারিণ। তবে অভিনয় গুণে সব জগতেই বিচরণ ঘটেছে এই অভিনেত্রীর। এখন নাচ আর গান নিয়েও ভাবনা আছে তার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫