ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ জানুয়ারী, ২০২৫, ০৫:১০ সকাল

বরিশালে ১১০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

বরিশালে ১১০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

নিউজ ডেস্ক:  বরিশালের জননী কুরিয়ার সার্ভিস থেকে নিষিদ্ধ ১১০ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বি এম রাকিব উদ্দিন ঢাকা থেকে আসা এসব পলিথিন জব্দ করেন।

জননী কুরিয়ার সার্ভিস বরিশাল শাখার দায়িত্বে থাকা ম্যানেজার সুমন বলেন, ঢাকা চকবাজার শাখা থেকে গত ৩০ ডিসেম্বর রাত ৮টায় বরিশাল চকবাজারের ব্যবসায়ী চয়ন নামে এক ব্যক্তি তিনটি বস্তা কুরিয়র করেন। পরদিন বস্তাগুলো জননীর বরিশাল শাখায় পৌঁছায়। পরে গাড়ি থেকে এসব বস্তা নামানোর সময় কুরিয়ার কর্তৃপক্ষের সন্দেহ হয়। তখন বস্তা তিনটি খুলে দেখতে পাই এসব বস্তায় সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন। পরে পরিবেশ অধিদপ্তরে খবর দেওয়া হলে তারা পলিথিনগুলো জব্দ করে নিয়ে যান।

আরও পড়ুন

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন বলেন, বুধবার বিকেলে খবর পেয়ে জননী কুরিয়ার সার্ভিস থেকে ১১০ কেজি পলিথিন জব্দ করেছি। তবে ঘটনাস্থলে পলিথিনের মালিককে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা