ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ জানুয়ারী, ২০২৫, ০৪:০৩ দুপুর

বগুড়ার শেরপুরে ইলেকট্রিক সামগ্রীর দোকানে আগুন

বগুড়ার শেরপুরে ইলেকট্রিক সামগ্রীর দোকানে আগুন। প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুরে ইলেকট্রিক সামগ্রীর দোকানে আগুন লেগে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের দুবলাগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুবলাগাড়ী ঈদগাহের পাশে ইলেকট্রিক সামগ্রীর দোকানে আগুন লাগলে তা নেভানোর চেষ্টা করা হলেও মুহূর্তেই সমস্ত দোকানে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিস অফিসকে খবর দিলে তারা এসে আগুন নেভায়।

দোকানের মালিক খোকন আকন্দ বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই। রাত ৯টার দিকে স্থানীয়রা মোবাইল ফোনে জানান, দোকানে আগুন লেগেছে। আগুনে পুড়ে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসার নুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান