ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ জানুয়ারী, ২০২৫, ০৩:১৭ দুপুর

দিনাজপুরের বিরামপুরে ৮ কেজি গাঁজাসহ কারবারি আটক

দিনাজপুরের বিরামপুরে ৮ কেজি গাঁজাসহ কারবারি আটক। ছবি : দৈনিক করতোয়া

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর উপজেলার চৌঠা সীমান্তের বিজিবি গাঁজা ও নেশাজাতীয় এ্যাম্পলসহ এক মাদক কারবারিকে আটক করে বিরামপুর থানায় হস্তান্তর করেছে। পুলিশ ঐ আসামিকে আজ বুধবার (১ জানুয়ারি) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।

মামলা সূত্রে প্রকাশ, ভারত থেকে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি চৌঠা বিওপি’র সদস্যরা গত মঙ্গলবার দিবাগত রাতে চৌঠা গ্রামের একটি রাস্তারপাশে অবস্থান নেয়। বিজিবিকে দেখে ব্যাগ ও বস্তা ফেলে পালানোর সময় মশিউর রহমানকে (৩০) আটক করেন।

আরও পড়ুন

ফেলে যাওয়া ব্যাগ থেকে বিজিবি ২৫০ পিস নেশা জাতীয় এ্যাম্পল ও বস্তার ভিতর থেকে ৮ কেজি শুকনা গাঁজা উদ্ধার করেছে। আটক মশিউর চৌঠা গ্রামের আবু বক্কর সিদিকের ছেলে। বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আটক আসামিকে আজ বুধবার (১ জানুয়ারি) দুপুরে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে বাস উল্টে আহত ২০, হাসপাতালে ভর্তি ১০

আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে ইরান : ট্রাম্প

তুরস্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু ইরানের

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬