ভিডিও বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩২ সকাল

দুদক’র মামলায় গ্রেপ্তার সাবেক খাদ্য সচিব ইসমাইল 

দুদক’র মামলায় গ্রেপ্তার সাবেক খাদ্য সচিব ইসমাইল , ছবি: সংগৃহীত

সাবেক খাদ্য সচিব ইসমাইল হোসেনকে দুদক’র করা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। 

গ্রেপ্তারের আবেদনে দুদক জানিয়েছে, ৬৫টি ব্যাংক একাউন্টে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সন্দেহজনকভাবে ৪৩ কোটি টাকা লেনদেন করেছেন। এর সঙ্গে ইসমাইল হোসেনের সংশ্লিষ্টতা রয়েছে বলে তদন্তে বেরিয়ে আসে। এর আগে শনিবার যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দর থেকে ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে দু’দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরাঞ্চলে সবুজায়ন বাড়ানো জরুরি : পানিসম্পদ প্রতিমন্ত্রী

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে অপহরণ

সরকারের জনবিরোধী কাজের প্রতিবাদ হবে সংসদ ও রাজপথে : হুইপ মাওলানা রফিকুল ইসলাম

নওগাঁর আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না : এমপি রেজু শেখ

চাঁপাইনবাবগঞ্জে শিরিন সুলতানা নামের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার