ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:১০ দুপুর

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২ কোটি টাকার বেশি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে ২৫ বিজিবি সদস্যরা।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে উন্নতমানের ছয় হাজার ১১০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক দুই কোটি ৮ লাখ ৬০ হাজার টাকা।

আরও পড়ুন

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, সীমান্ত দিয়ে ভারত থেকে যে কোনো প্রকার চোরাচালানি মালামাল যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধপরিকর। অবৈধ চোরাচালানি মালামাল আটকে আমাদের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং  মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক