ভিডিও রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৯ ডিসেম্বর, ২০২৪, ০১:৩০ দুপুর

সেন্টমার্টিনে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

সেন্টমার্টিনে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন উত্তর সমুদ্র সৈকত থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দ্বীপের উত্তর সৈকত সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও বয়স ৩০ বছর বলে জানায় পুলিশ।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসয়াই বাতেন বলেন, ‌জোয়ারের সময় সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকত এলাকা সংলগ্ন সাগরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে সবজ্ঞবাদ দেয় স্থানীয়রা। পরে স্থানীয়দের সহায়তায় লাশটী উদ্ধার করা হয়। নিহতের হাত-পা পেছন থেকে বাঁধা ছিল। পরনে ছিল জিন্স প্যান্ট ও ফুলহাতা সোয়েটার। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন দেখা গেছে। লাশটি ফুলে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং শরীরের চামড়া খসে গেছে।

আরও পড়ুন

টেকনাফ মডেক থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ধারণা করছি, ৪-৫ দিন আগে হত্যা করে লাশ সাগরে ফেলে দেওয়া হয়। কারা, কী কারণে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ!

এবার বন্ধ হয়ে গেল ডিএপি সার কারখানা

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও দেশে খুব সামান্য বেড়েছে : জ্বালানি মন্ত্রী

নওগাঁর পোরশায় এক হাজার পিস ট্যাপেন্ডাডলসহ মাদককারবারি গ্রেফতার

আলোচনা হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি অনেক দূরে : ইরান

হাসানাহ কুরআন অলিম্পিয়াডের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন আজহারি