ভিডিও বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৪ ০২:০৮ পিএম

নেত্রকোণায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

নেত্রকোণায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই আফজাল হোসেন হৃদয় (২৮) খুন হয়েছেন।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পূর্বধলা সদর ইউনিয়নের জামতলায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই গ্রামের হাসেন আলীর ছেলে।

 

আরও পড়ুন

নিহতের স্ত্রী রুপা আক্তার জানান, আফজাল হোসেন হৃদয় ও তার বড় ভাই মেহেদী হাসান ইকবালের মধ্যে জমি ভাগ নিয়ে বিরোধ চলছিল। এই নিয়ে আজ সকালে ধারালো ছুরি দিয়ে হৃদয়ের বুকে এবং মাথায় আঘাত করেন মেহেদী। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক কারবারি, চাঁদাবাজ-ছিনতাইকারীদের গ্রেপ্তারে কঠোর নির্দেশ

কেন ফেসবুক-ইনস্টাগ্রামের জন্য টাকা নিচ্ছে মেটা?

ডিম টাটকা না কয়েক দিনের পুরোনো সহজে বুঝবেন যেভাবে

৭ গোলের বিশাল জয়ের পর জার্মানিকে তাড়া করছে নতুন এক ভয়!

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত

গাবতলী বাস টার্মিনাল হেমায়েতপুরে নেওয়ার পরিকল্পনা: স্বস্তি নাকি নতুন ভোগান্তি?