ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৪ ১১:৫৬ এএম

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

সংগৃহীত,কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন প্রায় একঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে বিকেল সোয়া ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি স্টেশন থেকে ৭টি ইউনিট কাজ করেছে। রাস্তায় যানজট থাকায় ইউনিটগুলো পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ট্রাকের ধাক্কায় নারী নিহত

রংপুরের পীরগাছায় পালিয়ে বিয়ে করায় শ্বাসরোধে হত্যা, গ্রেফতার ভাই-ভাবি

বগুড়ায় ছাত্রশিবিরের মাদকবিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপরাধ চক্রের নারী সদস্যসহ গ্রেফতার ৩

মাদক বাংলাদেশের জন্য একটি সর্বগ্রাসী সংকট : বাদশা এমপি

যে জাতি নারীকে সম্মান দিতে জানে না সে জাতি সভ্য হয় না : সমাজকল্যাণমন্ত্রী