ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩০ বিকাল

যে রেস্তোরাঁয় ১ কাপ চা লাখ টাকা

সংগৃহীত,যে রেস্তোরাঁয় ১ কাপ চা লাখ টাকা

এক কাপ চায়ের দাম কতো হতে পারে,বলুন তো! হয়তো ভাবছেন, ভালো মানের ৫ স্টার হোটেল হলে ৫০০/১০০০ টাকা। কিন্তু আমি যদি বলি,১ কাপ চা লাখ টাকা ! 

চাপ্রেমীদের কাছে চা অমৃতের চেয়ে কম কিছু নয়। সকাল থেকে সন্ধ্যা, রাতে ঘুমানোর আগ পর্যন্ত নানান বাহানায় চলে চা পান। বিশ্বের যেখানেই যান না কেন, সেখানকার চায়ের স্বাদ নিতে একেবারেই ভোলেন না। তবে আপনি যদি দুবাই ভ্রমণে যান তাহলে এই লাখ টাকার এক কাপ চা কোনোভাবেই এড়িয়ে যাবেন না।

সোনা ব্যবহার করা হয় এই চায়ে, পাওয়া যাচ্ছে দুবাইয়ের এক ক্যাফেতে। নাম দেওয়া হয়েছে ‘গোল্ড কারাক’ টি। এদেশে যেদিকেই তাকাবেন সেদিকেই চাপ্রেমী। এমনই এক চাপ্রেমী দুবাইয়ের লোকজনকে খাওয়াতে গিয়ে অন্যরকম, একদম আলাদা এক পন্থা বেছে নিলেন। সোনায় মোড়া চা বিক্রি করে এখন ভাইরাল তিনি।

এই উদ্যোক্তা ভারতের নাগরিক সুচেতা শর্মা। দুবাইয়ে বোহো ক্যাফে নামে একটি ক্যাফে খোলেন সম্প্রতি। ডিআইএফসি এমিরেটস ফিন্যান্সিয়াল টাওয়ারে অবস্থিত এই ক্যাফেতে সোনার চা বিক্রি করছেন তিনি।

আরও পড়ুন

২৪ ক্যারেট সোনা দিয়ে চা তৈরি করছেন তারা। নাহ, এই সোনা মোটেই কাপে ডেকোরেশনের জন্য নয়, চায়ের সঙ্গে পেটে চলে যাবে আপনার। এক কাপ চায়ের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। তবে শুধু সোনার চা নয়, সোনার কফি, সোনার গুঁড়া দিয়ে তৈরি ক্রসোঁও এই ক্যাফের অন্যতম আকর্ষণ।

এই লাখ টাকার চা বা কফি পরিবেশন করা হয় রূপোর পাত্রে বা কাপে। ওপর থেকে ২৪ ক্যারেট সোনার পাতা সাজিয়ে দেওয়া হয়। কেউ চাইলে চা শেষ করার পর রূপোর কাপ বা সঙ্গে দেওয়া রূপোর সবটাই বাড়ি নিয়ে যেতে পারেন।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলাকার সন্তান হিসেবে ধানের শীষে ভোট চাই : তারেক রহমান

শহিদ হাদির হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইল সরকার

যুক্তরাষ্ট্রের নৌবহর মোতায়েন ইরানকে ভয় দেখাতে পারেনি : আরাগচি

পরকীয়া করতে দিন, সে ঠিকই অপরাধবোধে ভুগবে : শেহনাজ গিল

রেকর্ড গড়ে আফগানদের হারাল নিউজিল্যান্ড

১৮ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক চুক্তির পথে রাশিয়া-যুক্তরাষ্ট্র : জেলেনস্কি