ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৫:০০ সকাল

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা, ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবসে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে তিনি এ শ্রদ্ধা জানান।

রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ একযোগে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় তারা নীরবে দাঁড়িয়ে থাকেন।প্রসঙ্গত, ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। আজকের দিনটিতে বিজয়োল্লাসে ভাসবে দেশ, আনন্দে উদ্বেলিত হবে গোটা জাতি। রাজধানী ঢাকা থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত নানা আয়োজনে উদযাপিত হবে দিনটি।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ১৩তম সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের আবুল কালাম আঙ্গুর চাষে সফল

জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু ২০ মে থেকে

দিনাজপুরের কাহারোলে ব্রিজ আছে, রাস্তা নেই

নাটোরের সিংড়ায় এক রাতে ছয়টি ট্রান্সফরমার চুরি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকাসক্ত স্বামীর পিটুনিতে প্রাণ গেল গৃহবধূর