ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩৭ সকাল

হানাদার বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি করেছে আ.লীগ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

হানাদার বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি করেছে আ.লীগ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব, ছবি: সংগৃহীত

শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশ গড়ার স্বপ্ন ধারণ করে অন্তর্র্বতী সরকার। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। তিনি বলেন, ৭১ এর হানাদার বাহিনী জুলুমের পুনরাবৃত্তি ২৪ এ করেছে আওয়ামী লীগ।

শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, যে নতুন বাংলাদেশকে আমরা স্বপ্ন দেখছি, যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এগিয়ে যাচ্ছে এটি শহীদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল তারই ধারাবাহিকতা। সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি। ড. ইউনূসের পুরো টিম, আমরা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করি।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ৭১ এর সময়ে পাক হানাদার বাহিনীরা যেভাবে করে ধরে নিয়ে গেছে। সেই একই পুনরাবৃত্তি জুলাইয়ে দেখা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং  মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক