ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১১ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৫ দুপুর

ভারতে গুঁড়িয়ে দেওয়া প্রায় দুইশ’ বছরের পুরোনো মসজিদের একাংশ

ভারতে গুঁড়িয়ে দেওয়া প্রায় দুইশ’ বছরের পুরোনো মসজিদের একাংশ, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে ১৮৫ বছরের পুরনো একটি মসজিদের একাংশ গুঁড়িয়ে দিলো দেশটির জনপথ বিভাগ। তাদের দাবি, মসজিদটির ওই অংশ বন্ধা-বাহরাইচ মহাসড়কের ওপর অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। ঘটনাটি ফতেহপুর জেলার।

জেলা প্রশাসনের বক্তব্য অনুযায়ী, মসজিদের ভাঙা অংশটি গত দুই-তিন বছরের মধ্যে নির্মাণ করা হয়েছিল। পরে স্যাটেলাইট চিত্রসহ ঐতিহাসিক প্রমাণ ব্যবহার করে অংশটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। জনপথ বিভাগ (পিডব্লিউডি) দাবি করেছে, মসজিদের কিছু অংশ রাস্তার সম্প্রসারণে বাধা সৃষ্টি করছিল। গত ১৭ আগস্ট অবৈধ নির্মাণ সরানোর জন্য নোটিশ পাঠানো হয়। মসজিদ পরিচালনা কমিটিকে এক মাস সময় দেওয়া হয়েছিল।তবে নূরী মসজিদ পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ মঈন খান জানিয়েছেন, মসজিদটি ১৮৩৯ সালে নির্মিত হয় এবং মহাসড়কটি তৈরি হয়েছিল ১৯৫৬ সালে। কিন্তু তারপরও পিডব্লিউডি মসজিদের কিছু অংশকে অবৈধ বলে দাবি করছে।

আরও পড়ুন

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অবিনাশ ত্রিপাঠী বলেছেন, মসজিদের অংশটি সম্প্রতি নির্মিত এবং দখলদারি হওয়ায় এটি ভেঙে ফেলা হয়। তিনি বলেন, মসজিদের পুরোনো অংশ অক্ষত রয়েছে। পরিচালনা কমিটিকে আগেই অবহিত করা হয়েছিল এবং তারা মসজিদের সংযুক্ত দোকান সরিয়ে নিয়েছে।

লালাউলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্রজভান রাই বার্তা সংস্থা পিটিআই’কে জানিয়েছেন, মহাসড়কের সম্প্রসারণে বাধা সৃষ্টিকারী প্রায় ২০ মিটার অংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে।এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছে মসজিদ কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে প্রাণঘাতী হয়ে উঠছে নিপাহর মতো আরেক ভাইরাস

‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত: ডেপুটি প্রেস সচিব

১০ জনের টটেনহ্যামকে হারিয়ে ম্যানইউর টানা চার জয়

‘প্রেমিকের সহায়তায়’ মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রাখেন মা

ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী আর্লি বার্ক

স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর