ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১১ ডিসেম্বর, ২০২৪, ০৯:৩৩ সকাল

সবজি চাষি জয়া আহসান!

সবজি চাষি জয়া আহসান!, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কিছুদিন আগেই মুম্বাইয়ে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জয়া। সেখানে জামদানি পোশাক খানিকটা ভিন্নভাবে পরিধান করে সমালোচনার মুখে পড়েন তিনি। সেই রেশ না কাটতেই এবার ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করলেন অভিনেত্রী। এবার কোনো সাজ বা পোশাক দিয়ে নয়, নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করলেন একেবারে সবজি বাগানে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন জয়া। সেখানে ভিন্নভাবে দেখা মেলে তার। একটি সবজির খামারে সময় দিচ্ছেন জয়া আহসান।

শুধু তাই নয়, বাংলার কৃষকদের মতোই হাতে কাস্তে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সবজি তুলতে। ফুলকপি থেকে শুরু করে ধনেপাতা, শালগম-কি না ছিল সেই খামারে! সবই কাস্তে দিয়ে কাটছেন আর তুলছেন। যদিও খামারটা কার বা কোথায়, সে বিষয়ে কিছুই উল্লেখ করেননি জয়া।

আরও পড়ুন

তবে ভিডিওতে জয়াকে তখন খুব হাস্যজ্বল ও সাধারণ পোশাকেই দেখা যায়। কেউ একজন তার ভিডিও তুলে দিলেও সেখানে একা ছিলেন না জয়া। অভিনেত্রীকে সঙ্গ দিয়েছে পোষ্য কুকুর ছানাটিও। সেই ভিডিওটির ক্যাপশনে জয়া লেখেন, ‘ময়লায় হাত, মাথায় রোদ, প্রকৃতির সাথে হৃদয়, কৃষি জীবনই শ্রেষ্ঠ।’ 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক

সবাই আমাদের কাছে অলৌকিক কিছু প্রত্যাশা করে: এমবাপে