ভিডিও মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ০৮ ডিসেম্বর, ২০২৪, ০১:২১ দুপুর

ম্যানইউ’র ঘরের মাঠে ৩০ বছর পর প্রথম জয় নটিংহ্যামের

ম্যানইউ’র ঘরের মাঠে ৩০ বছর পর প্রথম জয় নটিংহ্যামের, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হারের বৃত্তে ঢুকে গেছে ম্যাচনচেস্টার ইউনাইটেড। আগের ম্যাচে আর্সেনালের বিপক্ষে ২-০ ব্যবধানে হারটি ছিল ম্যানইউতে কোচ রুবেন অ্যামোরিমের প্রথম। এবার সেই সংখ্যাকে দুইয়ে পরিণত করে দিলো নটিংহ্যাম ফরেস্ট। তারা ম্যানইউকে হারিয়ে দিয়েছে ৩-২ ব্যবধানে।

ম্যানইউ’র ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ৩০ বছর পর প্রথম জয় পেল নটিংহ্যাম। আর নিজেদের ডেরায় এটি অ্যামোরিমের প্রথম হার। আর্সেনালের বিপক্ষে হারটি ছিল অ্যাওয়ে ম্যাচ। গতকাল শনিবার ২ মিনিটেই লিড নেয় নটিংহ্যাম। ইলিয়ট অ্যান্ডারসনের অ্যাসিস্টে গোল করেন নিকোলা মিলেনকোভিক। নটিংহ্যামের জার্সিতে সার্বিয়ান সেন্টার-ব্যাকের এটি প্রথম গোল। ১৮ মিনিটে রাসমাস হজলুন্দের গোলে ১-১ সমতায় ফেরে ম্যানইউ। সমানে সমান থেকেই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ২ মিনিট পার না হতেই ফের এগিয়ে যায় নটিংহ্যাম। ৪৭ মিনিটে সফরকারীদের হয়ে গোল করেন গিবস হোয়াইট। কালাম হার্ডসন ওদই তাকে অ্যাসিস্ট করেন। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় নটিংহ্যাম। ৫৪ মিনিটে আবারও গোল করে নটিংহ্যাম। গ্রিবস হোয়াইটের ক্রসে গোল করেন ক্রিস উড। এতে ব্যবধান দাঁড়ায় ৩-১। ৬১ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে ব্যবধান কমিয়ে ৩-২ করে ম্যানইউ। আমাদ দিয়ালোর অ্যাসিস্টে গোলটি করেন ম্যানইউ অধিনায়ক। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় পায় নটিংহ্যাম।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় তুরস্ক ও কাতারের সামরিক উপস্থিতির কঠোর বিরোধিতা নেতানিয়াহু

চমক নিয়ে একসঙ্গে ফেসবুক লাইভে দেব-শুভশ্রী

বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে খেলানোর ব্যাপারে আলোচনা করেনি আইসিসি

'আমরা সবাই অসুবিধা ভাগ করে নিব'-বগুড়ায় সাংবাদিকের প্রশ্নে আসিফ নজরুল

কুষ্টিয়া জামায়াতের আমির আবুল হাশেমের জানাজা সম্পন্ন

আবারও মা হচ্ছেন সোনম কাপুর