ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ ডিসেম্বর, ২০২৪, ০৩:৪৮ দুপুর

দিবারাত্রির টেস্টে ভারতকে বিশাল ব্যবধানে হারাল অস্ট্রেলিয়া

দিবারাত্রির টেস্টে ভারতকে বিশাল ব্যবধানে হারাল অস্ট্রেলিয়া, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। তবে সেই হারটাকে সহজভাবে নিতে পারেনি অজিরা। তাই দ্বিতীয় ম্যাচে রোহিত-কোহলিদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে স্টার্ক-কামিন্সরা। অ্যাডিলেটে দিবারাত্রির ম্যাচে ভারতকে ১০ উইকেটে ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া।

এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ১৮০ রানে অলআউট হয় ভারত। এরপর নিজেদের প্রথম ইনিংসে ৩৩৭ রান করে অস্ট্রেলিয়া। এতে ১৫৭ রানের লিড পায় তারা। দ্বিতীয় ইনিংসেও অজিদের পেস ইউনিটে কাছে মাথানত করে ভারতীয় ব্যাটাররা।

১৭৫ রানে অলআউট হয় সফরকারী। এতে মাত্র ১৯ রানের লক্ষ্য পায় অজিরা। জবাব দিতে নেমে নাথান ম্যাকসুইনির ১০ রান এবং উসমান খাজার ৯ রানে ভর করে ১০ উইকেট এবং আড়াই দিন হাতে থাকতেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন

এর আগে ১২৮ রানে ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল ভারত। রোববার (৮ ডিসেম্বর) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে মাত্র ৪৭ রান তুলতে পেরেছে রোহিত-কোহলিরা। এতে ১৭৫ রানে অলআউট হয় ভারত।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেন প্যাট কামিন্স। এ ছাড়াও স্কট বোল্যান্ড তিনটি এবং প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করা মিচেল স্টার্ক নেন ২ উইকেট।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী