ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৬ ডিসেম্বর, ২০২৪, ০৯:১৬ রাত

নড়াইলে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি গ্রেপ্তার

নড়াইলে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি গ্রেপ্তার

নড়াইলে পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেয়া হত্যাসহ ৪টি মামলার আসামি বিল্লাল শেখকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বিল্লাল শেখ গোবরা এলাকার নওফেল শেখের ছেলে। সে চারটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিল।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে সদর থানায় পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম। এসময় থানা ও জেলা গোয়েন্দা পুলিশের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার গভীররাতে গাজীপুর মেট্টোপলিটন এলাকা গাছা থানার কুনিয়া তারগাছা থেকে তাকে গ্রেপ্তার করে নড়াইল সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের একটি এনআইঅ্যাক্ট (অর্থ জারি) মামলায় ২ মাসের সাজাসহ ৭০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এ মামলাসহ মোট চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল আসামি বিল্লালের বিরুদ্ধে। গত ২৩ নভেম্বর সদর থানা পুলিশের টহল দল গোবরা বাজার এলাকায় টহল দিচ্ছিল। এ সময় আসামি বিল্লাল শেখকে গ্রেপ্তার করে হাতকড়া পরায় পুলিশ। সন্ধ্যার দিকে আসামিকে থানায় নেয়ার পথে নিউটনের নির্দেশে মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেয় আসামির সমর্থক ও স্বজনরা। এসময় আসামি বিল্লালের স্বজনসহ শতাধিক লোকজন পুলিশ সদস্যদের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের অভিযোগে এ বছরের ২৪ নভেম্বর আরও একটি মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত: ডেপুটি প্রেস সচিব

১০ জনের টটেনহ্যামকে হারিয়ে ম্যানইউর টানা চার জয়

‘প্রেমিকের সহায়তায়’ মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রাখেন মা

ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী আর্লি বার্ক

স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর

আকবরদের বিদায় করে অদম্য কাপের ফাইনালে শান্ত-সোহানরা