ভিডিও মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৪, ০৭:২২ বিকাল

বাঁশঝাড়ে পড়ে ছিল অজ্ঞাত নারীর লাশ

বাঁশঝাড়ে পড়ে ছিল অজ্ঞাত নারীর লাশ

নরসিংদীর শিবপুরে বাঁশঝাড় থেকে অজ্ঞাত (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুরে শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের সৃষ্টিগড় মধ্যপাড়া গ্রামের সিরাজুল ইসলামের বাঁশঝাড় থেকে এ লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাতের কোনো এক সময় ওই নারীকে হত্যা করে তার লাশ বাঁশঝাড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সোমবার সকালে স্থানীয়রা বাঁশঝাড়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) মাসুদ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

আরও পড়ুন

এসআই মাসুদ জানান, ধারণা করা হচ্ছে যে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের দু’হাতের আঙুল এবং মুখমণ্ডল ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে ফেলেছে হত্যাকারীরা।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'আমরা সবাই অসুবিধা ভাগ করে নিব'-বগুড়ায় সাংবাদিকের প্রশ্নে আসিফ নজরুল

কুষ্টিয়া জামায়াতের আমির আবুল হাশেমের জানাজা সম্পন্ন

আবারও মা হচ্ছেন সোনম কাপুর

২০২৬ হতে চলেছে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর

নরসিংদীতে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে যে অবস্থানে বাংলাদেশ