ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৪, ০৫:১৪ বিকাল

ইসকনকে নিষিদ্ধ ও আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে বগুড়ার ধুনটে বিক্ষোভ

ইসকনকে নিষিদ্ধ ও আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে বগুড়ার ধুনটে বিক্ষোভ, ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের ফাঁসি ও ইসকনকে নিষিদ্ধের দাবি এবং মসজিদ ভাঙচুরের প্রতিবাদে বগুড়ার ধুনট উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩০ নভেম্বর) বিকেলে স্থানীয় তৌহিদি জনতার উদ্যোগে ধুনট কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদ গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওলানা আশরাফুদ্দীন আল আজাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মুফতী আব্দুস সবুর, মুফতী আতিকুর রহমান, শাহীন আলম, মুফতী এনামুল হক, আব্দুল করীম, মাওলানা রবিউল ইসলাম রবি, মুফতি আবু বক্কর সিদ্দিক, মুফতি কাওছার আহমেদ, হাফেজ মাওলানা আতিকুর রহমান, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান ও আকতার আলম সেলিম।

আরও পড়ুন

বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আরিফুল্লাহ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। তাদেরকে নিষিদ্ধ করতে হবে। চট্টগ্রামে হামলায় নিহিত আলিফ হত্যার দ্রুত বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক

সবাই আমাদের কাছে অলৌকিক কিছু প্রত্যাশা করে: এমবাপে