ভিডিও বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৪, ০৪:২৫ দুপুর

আবার একসঙ্গে তিন বন্ধু

আবার একসঙ্গে তিন বন্ধু, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : মোশাররফ করিম-শামীম জামান-আ খ ম হাসান বাস্তবে তারা কাছের বন্ধু। তাদের শুরুটা কাছাকাছি সময়ে, মঞ্চের মাধ্যমে। সেই থেকে একসঙ্গে বেড়ে ওঠা অভিনয় অঙ্গনে। জনপ্রিয়তার বিচারে কম-বেশি পার্থক্য থাকলেও, সেটির প্রভাব পড়েনি তাদের বন্ধুত্বে।

তিন বন্ধুর মধ্যে শামীম জামান অভিনয়ের পাশাপাশি নিয়মিত নাটক নির্মাণ করেন। তার পরিচালিত বেশিরভাগ নাটকেই অভিনেতা হিসেবে পাওয়া যায় অন্য দুই বন্ধুকে। সেই সূত্রে এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সম্প্রতি শামীম জামান শুটিং শুরু করেছেন নতুন ধারাবাহিকের। নাম ‘শাদী মোবারক’। আহাম্মেদ শাহাবুদ্দিনের রচনায় নাটকটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন শামীম জামান। পূবাইলে শুরু হওয়া নাটকটির শুটিংয়ে তিন বন্ধুই অংশ নিয়েছেন। নাকটির দেখা যাবে, পাঁচ ভাইবোনের সংসারে শামীম জামান সবার বড়। মেজো ভাই মোশাররফ করিম আর সেজো হচ্ছে আ খ ম হাসান। বড় ভাইয়ের চেহারা একটু কালো থাকায় বিয়ে হচ্ছে না তার। বড় ভাইয়ের কারণে ছোট দুই ভাইও বিয়ে করতে পারছে না। কারণ, বাবা শফিক খান দিলু বলে দিয়েছেন, বড় ভাই বিয়ে না করলে ছোট ভাইদের বিয়ে করাবেন না। 

আরও পড়ুন

শামীম জামান বলেন, ‘ধারাবাহিকটির মাধ্যমে আমরা তিন বন্ধু ফের কাজ শুরু করলাম। সাধারণ মানুষের জন্য সাধারণ গল্প নিয়েই নাটকটির গল্প এগোবে। আমার বিশ্বাস দর্শকরা ধারাবাহিকটি দেখে বিনোদিত হবেন।’ এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন-জুঁই, সমাপ্তি, মিম চৌধুরী, লাবণ্য লিজা, রিজমিন সেতু, জয়রাজসহ অনেকেই। শিগগিরই মাছরাঙা টিভিতে ধারাবাহিকটি প্রচার শুরু হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যালয় খুলে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টানাল আ.লীগ নেতাকর্মীরা

নাইজেরিয়ায় সিসা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৮

১০০ দিনের কর্মপরিকল্পনা দিল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়

প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ইফতার করাতে সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

প্রাথমিকের ছুটির তালিকা সংশোধন, বছরে ছুটি ৬৭ দিন

রমজানে ঢাবিতে খাদ্যের মান বৃদ্ধি ও মূল্য হ্রাসের দাবি জানালো ছাত্রদল