ভিডিও বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৪ ০৬:০৪ এএম

পতাকা অবমাননা

বাংলাদেশীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা কলকাতার হাসপাতালের

বাংলাদেশীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা কলকাতার হাসপাতালের, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভারতের পতাকা অবমাননার জেরে বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসাসেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকতার জেএন রায় হাসপাতাল।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভারতের পতাকা অবমাননার জেরে বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসাসেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকতার জেএন রায় হাসপাতাল।“বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা বর্তমানে সেখানে ব্যাপকভঅবে ভারতবিদ্বেষ দেখতে পাচ্ছি। আমরা আশা করছি অন্যান্য হাসপাতালগুলোও বাংলাদেশের রোগীদের ব্যাপারে একটি সিদ্ধান্তে আসবে।”

সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাটিতে ভারতের এবং ইসরায়েলের পতাকার নকশা এঁকে সেটির উপর হেঁটে প্রতিবাদ জানানো হচ্ছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ এমন ঘটনার পর এবার রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (আরএসটিইউ), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এনএসটিইউ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডিইউ) টিএসসি ক্যাফেটেরিয়া এলাকায় এই পতাকার নকশাগুলো দেখা গেছে।এর আগে ইসরায়েলের পতাকা এঁকে সেটির উপর হেঁটে প্রতিবাদ জানাতে দেখা গেলেও এবার “ইসকন” ইস্যুতে নতুন করে ভারতের পতাকা যুক্ত হয়েছে। মূলত ঘৃণা প্রদর্শনের উদ্দেশ্যে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ছবি ও পোস্ট প্রকাশিত হওয়ার পর তা রীতিমতো ভাইরাল হয় এবং ভারতের অনেক নাগরিক এর তীব্র সমালোচনা শুরু করেন।এর মধ্যেই বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা না  দেওয়ার ঘোষণা করল জেএন হাসপাতাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইনচ্যুত তিন বগি রেখেই চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

যেমন হল স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশ, আছেন কি নেইমার?

কাতারের বিপক্ষে প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে বসনিয়া

যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

বজ্রপাতে প্রাণহানি কমাতে ১৫ জেলায় সরকারের বড় উদ্যোগ

‘এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’, নেইমারের বাবার আবেগঘন বার্তা