ভিডিও মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৪ ০৩:০৭ পিএম

দারিয়ে থাকা বাসে আগুন, ঘুমন্ত অবস্থায় বাস হেলপার নিহত

দারিয়ে থাকা বাসে আগুন, ঘুমন্ত অবস্থায় বাস হেলপার নিহত

খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে দারিয়ে থাকা বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বাসটিতে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় বাস হেলপার শরিফুল নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মধ্যরাতে বাস টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপার শরিফুলের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।

আরও পড়ুন

পরিবহন শ্রমিকরা জানান, অনেক হেলপার রাতে মশার কয়েল জ্বালিয়ে বাসের মধ্যে ঘুমিয়ে থাকেন। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে।

সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে সুন্দরবন পরিবহনের একটি বাসের মধ্যে হেলপার শরিফুল ঘুমিয়ে ছিলেন। মশার কয়েল থেকে রাত আনুমানিক ২টার দিকে বাসটিতে আগুন ধরে যায়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে দগ্ধ হয়ে বাসের মধ্যে থাকা হেলপার শরিফুল নিহত হয়েছেন।

মশার কয়েল থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের ফরোয়ার্ডের সাড়ে আট বছরের কারাদণ্ড

আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা নেতানিয়াহুর

বেলজিয়ামের জালে মিশরের গোল

ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, শুক্রবারের মধ্যে খুলছে হরমুজ প্রণালি: ট্রাম্প

আর্জেন্টিনার মতো উরুগুয়েকেও হারাতে চায় সৌদি আরব

দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার