ভিডিও বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৪, ০৭:০৫ সকাল

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : গাজীপুর কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি কারখানার শ্রমিকরা। এতে ওই মহাসড়কের উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে চন্দ্রা এলাকায় অবরোধ করে মাহমুদ জিন্স লিমিটেড নামে কারখানার শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ পাওয়ানা পরিশোধ না করে গত মাসের ৯ তারিখে কারখানা বন্ধ ঘোষণা করে মালিক পক্ষ। বৃহস্পতিবার শ্রমিকদের পাওনা পরিশোধ করার কথা থাকলেও মালিক পক্ষের কেউই কারখানায় আসেননি। ফলে কয়েক হাজার শ্রমিক সকাল থেকেই মহাসড়কে অবরোধ করে সড়কের মাঝখানে বসে আছে।

আরও পড়ুন

শিল্প পুলিশ বলছে, মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং  মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার

প্রায় ৪ লাখ টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

ব্রিটিশ মন্ত্রিসভায় ৪ মন্ত্রীর পদত্যাগ, চাপে কিয়ার স্টারমার

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

শাপলার ঘটনায় বিএনপির আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত ছিল: নাহিদ

স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক