ভিডিও সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৪, ১২:০১ দুপুর

সম্পত্তি লিখে নিতে বাবাকে ৮ দিন তালাবদ্ধ করে রাখলেন মেয়েরা

সম্পত্তি লিখে নিতে বাবাকে ৮ দিন তালাবদ্ধ করে রাখলেন মেয়েরা, ছবি: সংগৃহীত

সম্পত্তি লিখে নিতে বাবাকে ধরে এনে বাড়িতে একটি কক্ষে ৮ দিন তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে মেয়েদের বিরুদ্ধে। ঝালকাঠির জেলায় বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় উপস্থিত ছিলেন। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদার ওই এলাকার বাসিন্দা।

মোশাররফ হোসেন তালুকদার বলেন, আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমি মেয়েদের অনুমতিতে বিয়ে করি। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নলছিটিতে ভাড়া থাকি। গত ১৯ নভেম্বর আমাকে ধরে এনে মেয়ের বাড়িতে তালাবদ্ধ করে রাখা হয়। জোর করে জায়গা জমি দলিল করিয়ে নিতে চেয়েছিল তারা। পরে আমার স্ত্রী জানতে পেরে ইউএনও স্যারকে জানায়। তিনি এসে আমাকে উদ্ধার করেন।এ বিষয়ে মোশাররফ হোসেনের মেয়ে রেবা আক্তার ও লাখি আক্তার বলেন, তিনি আমাদের জন্মদাতা পিতা হলেও আমাদের সবকিছু থেকে বঞ্চিত করেছেন। তাই তাকে আটকে রাখা হয়েছে। আমাদের সবকিছু দিতে হবে।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, মোশাররফ হোসেন তালুকদারের স্ত্রীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ভুক্তভোগী নিজেই আমাদের লিখিত দিয়েছেন যে তাকে আটকে রাখা হয়েছে। পরে তাকে উদ্ধার করা হয়। ওই বীর মুক্তিযোদ্ধোকে বলা হয়েছে তার মেয়েরা যেন বঞ্চিত না হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে মানবিক সহায়তা দিল সেনাবাহিনী

বগুড়ার সান্তাহারে পুকুরে বিষ দিয়ে ৬ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

বগুড়ার সোনাতলায় ১০ বছরের শিশু ৫০ দিনে কোরআনের হাফেজ

জয়পুরহাটের আক্কেলপুরে শিক্ষকের বাড়িতে অগ্নিকান্ড

বগুড়ার শেরপুরে নারিশ এগ্রোর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

এনসিপি প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ