ভিডিও বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৪, ১১:৫৫ দুপুর

থাইল্যান্ডে গোলাগুলির ঘটনায় নিহত ৩

থাইল্যান্ডে গোলাগুলির ঘটনায় নিহত ৩, প্রতীকী ছবি

থাইল্যান্ডে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৭ নভেম্বর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত একটি এলাকায় ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সন্দেহভাজন ব্যক্তি হামলার পর পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপির।

স্থানীয় পুলিশ প্রধান সুমিতর নানসাথিত বলেন, নং বুয়া লুম্ফা প্রদেশে ওই হামলা ঘটনা ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব থেকে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

সেই বুন রুয়েয়াং জেলা উথাই সাওয়ান থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। দুই বছর আগে উথাই সাওয়ান এলাকায় এক ব্যক্তি গুলি চালিয়ে ৩৬ জনকে হত্যা করেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল

হরমুজ প্রণালী কেন এতো গুরুত্বপূর্ণ?

দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ভবনে হামলা

অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুললেন তানজিন তিশা

উপসাগরীয় দেশগুলোতে ইরানের আক্রমণ 'অবিশ্বাস্যরকম ভুল কৌশল': তুরস্ক

ইরানে সর্বোচ্চ নেতা নির্বাচনের পরিষদ ভবনে হামলা