ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৪, ০৯:১৬ সকাল

ডিভোর্সের গুঞ্জনের মাঝেই ভিডিও ভাইরাল ঐশ্বরিয়ার

ডিভোর্সের গুঞ্জনের মাঝেই ভিডিও ভাইরাল ঐশ্বরিয়ার, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া ও অভিষেকে ডিভোর্সের গুঞ্জন বেশ পুরনো। তবে এ বিষয়ে দু’জনের কেউই মুখ না খুললেও এবার সরব হয়েছেন ঐশ্বরিয়া।

সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ভিডিও শেয়ার করেছেন ঐশ্বরিয়া রায়। জনপ্রিয় এ তারকা জুটির ভাঙন নিয়ে তুমুল আলোচনার মাঝে এই প্রথমবার কথা বলেছেন ঐশ্বরিয়া। তবে ভাইরাল হওয়া ওই ভিডিও বার্তায় নিজের ডিভোর্স সম্পর্কে সরাসরি কিছু না বললেও সব মেয়েদের উদ্দেশ্যে হয়রানির প্রতিবাদে মাথা তুলে প্রতিবাদ করার পরামর্শ দিয়েছেন তিনি। ভিডিওতে ঐশ্বরিয়াকে বলেন, ‘রাস্তায় হয়রানি, কীভাবে মোকাবিলা করবেন? চোখ নিচে নামিয়ে নিলে হবে না বরং এদের চোখে চোখ রাখুন। মাথা উঁচু রাখুন। আপনার শরীর, আপনার মূল্য, কখনোই এগুলোর সঙ্গে আপস করবেন না। কখনো নিজেকে নিয়ে সন্দেহ প্রকাশ করবন না। আপনার পোশাক, লিপস্টিককে দোষারোপ করবেন না ভুলেও! রাস্তায় হওয়া হয়রানি কখনোই আপনার দোষ নয়।’

মূলত আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ড ল’রিয়াল এর ব্র্যান্ড এম্বাসেডর হচ্ছেন ঐশ্বরিয়া রায়। L'Oréal Paris' Stand Up Against Street Harasment Training Program এর অংশ হিসেবে হয়রানির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সব মেয়েদের উদ্দেশ্যে এ ভিডিও বার্তা দেন তিনি। 

আরও পড়ুন

২০০৭ সালে অভিষেক-ঐশ্বর্য গাঁটছড়া বাঁধেন। এরপর তাদের জীবনে আসে কন্যা আরাধ্যা। বলিউডে গুঞ্জন, অভিষেক-ঐশ্বর্য বিচ্ছেদ হওয়া নাকি শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যে আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ সেরে ফেলেছেন দু’জনে। কখনও সম্পত্তি ভাগের জেরে পারিবারিক অশান্তির কথা শোনা গিয়েছে। আবার কখনও বা নিমরত কৌরের সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠেছে জুনিয়র বচ্চনের বিরুদ্ধে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের আক্কেলপুরে  গ্যাস ট্যাবলেট সেবন করে এক ব্যক্তির আত্মহত্যা

আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত আবদুল্লাহ

বগুড়ার শেরপুরে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানা

বগুড়ার কাহালুতে ট্যাপেন্টাডল টেবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎ স্পৃষ্টহয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখতে গেছেন‌ প্রধানমন্ত্রী