ভিডিও বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৪ ০৬:৫৫ এএম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, ছবি: সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদের সই করা আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরও পড়ুন

এদিকে আগামীকাল রবিবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সোমবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতি উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

ঢাকাসহ ১১ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

বগুড়ার শাজাহানপুরে বেবী আইসক্রীমের ৪০ হাজার টাকা জরিমানা

পদ্মভূষণ পেলেন জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক

খাগড়াছড়িতে ইউপিডিএফের ২ সদস্য নিহত

ঘরেই তৈরি করুন সুস্বাদু কাঁঠালের হালুয়া