ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৪, ০৬:৫৮ সকাল

শনিবারের মধ্যে সাগরে লঘুচাপের আভাস

সংগৃহিত,শনিবারের মধ্যে সাগরে লঘুচাপের আভাস

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামীকাল শনিবারের (২৩ নভেম্বর) মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেইসঙ্গে আগামী কয়েকদিনে দেশের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার দেয়া পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

 
সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে।

আরও পড়ুন

 
এ সময় সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
 
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, লঘুচাপের প্রভাবে সাগরে ঢেউ বাড়বে। আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে উত্তরাঞ্চলে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

নতুন আলোচনার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বললেন ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

ইরান যুদ্ধের কারণে ইউরোপে অস্ত্র সরবরাহ করতে পারছে না যুক্তরাষ্ট্র