ভিডিও বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৪ ০১:৩০ পিএম

বগুড়ার আদমদীঘিতে বিদেশি জাতের দুটি গরু চুরি

বগুড়ার আদমদীঘিতে বিদেশি জাতের দুটি গরু চুরি, প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে এনামুল হক শাহ নামের এক ইউপি সদস্যের গোয়াল ঘর থেকে বিদেশি জাতের দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।

আদমদীঘি সদর ইউপির ৪নং ওয়ার্ড সদস্য তালসন শাহপাড়ার এনামুল হক শাহ জানান, গত সোমবার দিবাগত রাতে তার গবাদি পশু পালনের সেডের গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে চোরেরা বিদেশি জাতের বড় একটি ষাঁড় ও একটি গাভী চুরি করে নিয়ে যায়।

আরও পড়ুন

দুটি গরুর বর্তমান বাজার মূল্য তিন লক্ষাধিক টাকা বলে তিনি দাবি করেন। আদমদীঘি থানার অফিসার ইচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও থানায় কোন অভিযোগ করেননি। তারপরও চোর শনাক্ত ও চোরাই গরু উদ্ধারে তৎপরতা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফ্রান্স কোচ দেশম

ঘানার মুখোমুখি ইংল্যান্ড

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

প্রত্যেক মেঘের আড়ালে রুপালি রেখা থাকে : রোনালদো

বগুড়ার চিকিৎসক সামির হোসেন মিশু গ্রেপ্তার

চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান