ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৪, ০৪:১৩ সকাল

সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল; ৩ নেতাকর্মী আটক

সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল; ৩ নেতাকর্মী আটক

নিউজ ডেস্ক: সিলেট নগরের মধুশহীদ ও এয়ারপোর্ট এলাকা থেকে পৃথক অভিযানে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক হয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে  তারা আটক হন।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)- ৯ এর পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের দুই নেতার আটকের খবর জানানো হয়।

তারা হলেন, ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানা শাখার সহ-সভাপতি ও বিমানবন্দর আবাসিক এলাকার আয়েশ উদ্দিনের ছেলে রাকিবুল হাসান নিরব (২৫), এয়ারপোর্ট থানার সহ সাংগঠনিক সম্পাদক ও এয়ারপোর্ট কাকুয়ারপাড়ের পরিমল দেবনাথের ছেলে মিঠুন দেবনাথ (২৪)।

আরও পড়ুন

এ ছাড়া নগরের মধুশহীদ এলাকা থেকে পুলিশের অভিযানে আটক হন অনিক দেবনাথ নামে এক ছাত্রলীগ কর্মী। তিনি নগরের জিন্দাবাজার রাধাগোবিন্দ মন্দিরের মানিক চন্দ্রনাথের ছেলে। অনিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে নিশ্চিত করেছে এসএমপির কোতোয়ালি মডেল থানা পুলিশ।

র‌্যাব ও কোতোয়ালি পুলিশ জানায়, সোমবার সিলেট নগরে ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ঝটিকা মিছিলের প্রধান আহ্বায়ক ছিলেন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানার সহ-সভাপতি রাকিবুল হাসান। তার নেতৃত্বে সোমবার সকালে নগরের দরগাহ গেট এলাকা থেকে ঝটিকা মিছিলটি বের হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত

১২ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য পরিষ্কার করা হবে: ডিএনসিসি প্রশাসক

সীতাকুণ্ডে কোরবানির বাজারে বাড়ছে দুম্বার চাহিদা

ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে নারায়ণগঞ্জের মহাসড়কে বিজিবির টহল

সুন্দরবনে অভিযানে ছোট সুমন বাহিনীর দুই সদস্য আটক

ইরানে ৮৭ দিন পর ইন্টারনেট চালু