ভিডিও বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৪ ০৪:৪৯ এএম

একাত্তরে স্বাধীনতাযুদ্ধের বিরুদ্ধে ছিল না জামায়াত

একাত্তরে স্বাধীনতাযুদ্ধের বিরুদ্ধে ছিল না জামায়াত, ছবি: সংগৃহীত

একাত্তরে জামায়াতে ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিল না। আমরা আশঙ্কা করেছিলাম, ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয় তাহলে স্বাধীনতার সুফল পাওয়া যাবে না। এর পরও এটা সঠিক যে জামায়াত চেয়েছিল এক পাকিস্তান। গতকাল শুক্রবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।  

জামায়াতের আমির আরো বলেন, ‘পরবর্তী সময়ে পাকিস্তানের শাসকগোষ্ঠীর নিপীড়ন, নির্যাতন, খুন এবং নানা ধরনের অপকর্মের কারণে সারা জাতি ফুঁসে উঠেছিল, মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। তখন মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এরপর স্বাধীন বাংলাদেশকে আমরা আমাদের কলিজা দিয়ে ভালোবেসে কবুল করে নিয়েছি। নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘অন্তর্র্বতী সরকার কিছু সংস্কার করবে আর কিছু সংস্কার করবে নির্বাচিত সরকার। আমরা মনে করি, নৈতিক দায়বদ্ধতা আছে বর্তমান সরকারের। তাড়াহুড়া নেই বলে তারা এই বিষয়টি টেনে যেন লম্বা না করে এই কথা আমরা বারবার বলেছি।’ 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের কমিউনিস্ট পার্টি ও বিএনপির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বিশ্বকাপ ফুটবলে নকআউটের প্রথম প্রতিপক্ষ কারা

মাদারীপুরে ভাইয়ের ঘুষিতে প্রাণ গেলো আরেক ভাইয়ের

বাংলাদেশ-ভারত মুখোমুখি আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প