ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৪, ০৪:১৬ সকাল

নারায়ণগঞ্জে লেকপাড়ে খণ্ড খণ্ড মরদেহটি চাঁদ ডাইংয়ের মালিকের

নারায়ণগঞ্জে লেকপাড়ে খণ্ড খণ্ড মরদেহটি চাঁদ ডাইংয়ের মালিকের

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে কুড়িল-কাঞ্চন সড়কের উত্তর পাশে পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের একটি লেকপাড় থেকে পলিথিনে মোড়ানো খণ্ড খণ্ড মরদেহটি ফতুল্লার চাঁদ ডাইংয়ের মালিক পশ্চিম সস্তাপুর এলাকার ব্যবসায়ী ও সস্তাপুর ঈদগাহ মসজিদ কমিটির সভাপতি জসিম উদ্দিন মাসুমের। 

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে মরদেহের খণ্ডাংশগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে পুলিশ জানান তিনটি পলিথিন ব্যাগে একজন পুরুষের পুরো শরীরের অন্তত সাতটি অংশ পাওয়া গিয়েছিল।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, স্থানীয়রা সকালে লেকের পাড়ে তিনটি কালো পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে এক এক করে পলিথিনের ব্যাগগুলো খুললে একজন পুরুষের শরীরের মাথা, দুইটি হাত, শরীরের পেছনের অংশ, নাড়ি ভুঁড়ি, বাম পা, বাম উড়ুর কাটা অংশ উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলমান রয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম জানান, আমরা গতকাল যে খণ্ডিত লাশ পেয়েছিলাম, তার পরিচয় সনাক্ত করা হয়েছে। তিনি ফতুল্লার চাঁদ ডাইংয়ের মালিক পশ্চিম সস্তাপুর এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের। ইতিমধ্যে এই ঘটনায় আমরা অভিযান পরিচালনা করেছি। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে

আকিজ ডেইরিতে এরিয়া ম্যানেজার পদে জনবল নিয়োগ

লেবাননে ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনায় ভারতের উদ্বেগ

অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস

জাতীয় সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন বেড়ে ১৫০

এসএসসির খাতায় নম্বর দেয়া নিয়ে যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী