ভিডিও বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৪ ০৭:৩৮ এএম

১ জানুয়ারি থেকে স্মার্ট কার্ডে পাওয়া যাবে টিসিবি’র পণ্য

১ জানুয়ারি থেকে স্মার্ট কার্ডে পাওয়া যাবে টিসিবি’র পণ্য, ছবি: সংগৃহীত

আগামী বছরের ১ জানুয়ারি থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য দেওয়া হবে। হাতে লেখা কার্ডে আর পণ্য দেওয়া হবে না।

আজ শনিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আঞ্চলিক কার্যালয়ে রমজান উপলক্ষ্যে আগাম প্রস্তুতি বিষয়ক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন টিসিবি’র মুখপাত্র হুমায়ুন কবীর। তিনি বলেন, ‘রমজান উপলক্ষ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে। যেসব পণ্য আমদানি করা হয়, সেসবেরও প্রস্তুতি নেয়া শেষ। রমজানে পণ্যের কোনো সংকট হবে না। তেল, ডাল, চিনির পাশাপাশি খেজুর ও ছোলা ঢাকা ও অন্য সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে। ছোলা ও খেজুরের জন্য এরইমধ্যে চুক্তি হয়ে গেছে। জানুয়ারির ভেতর পণ্য টিসিবি’র গুদামে চলে আসবে।

হুমায়ুন কবীর বলেন, ‘একটি পরিবার থেকে যেন এক ব্যক্তির বেশি না পায়। এজন্য স্মার্ট ফ্যামিলি কার্ড করা হচ্ছে। ডিলারদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। এখন ডিলার নিয়োগ বন্ধ রয়েছে। ভবিষ্যতে ডিলারের প্রয়োজন হলে বিজ্ঞপ্তি দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘পণ্য স্থানীয় পর্যায়ে পৌঁছাতে বিঘ্ন হচ্ছে না। তবে মনিটরিংটা ঠিকমতো হচ্ছে না। ভোক্তার কাছে সঠিকভাবে যেতে যে সহযোগিতা দরকার, সেটাতে কমতি রয়েছে।’

আরও পড়ুন

বর্তমানে স্থানীয় প্রতিনিধিরা নিজ নজ এলাকায় না থাকায় পণ্য সরবরাহে সমস্যা হচ্ছে। এ সমস্যা সমাধানে ডিসি অফিস ও সিটি করপোরেশনে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান টিসিবি’র মুখপাত্র। তিনি বলেন, ‘বণ্টন ও মনিটরিংয়ের জন্য স্থানীয় প্রশাসন দায়বদ্ধ থাকে। তাদের উদ্বুদ্ধ করতে সভার ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সবাই তোমাকে ঘৃণা করে’ নেতানিয়াহুকে ট্রাম্প

শেরপুর পৌরসভার প্রায় ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোণায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার ৮

নেইমারকে কতক্ষণ খেলানো হবে, যা বললেন আনচেলত্তি

ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো সমঝোতা করা হবে না : পেজেশকিয়ান