ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৪, ০৭:৫৬ সকাল

ফেরত আনা যাচ্ছে না লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ

ফেরত আনা যাচ্ছে না লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ, ছবি: সংগৃহীত

লেবাননে চলছে যুদ্ধ পরিস্থিতি। এমন অবস্থায় ফ্লাইট না থাকার কারণে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় মারা যাওয়া প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ নিজাম উদ্দিনের মরদেহ দেশে আনা সম্ভব হবে না।

আজ রোববার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক খুদে বার্তায় এই তথ্য জানিয়েছে। জানা গেছে, মরহুমের স্ত্রী লেবাননেই আছেন। তার সঙ্গে লেবানন দূতাবাস কথা বলেছে, যোগাযোগ রাখছে। যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট না থাকার কারণে মরদেহ বাংলাদেশে আনা সম্ভব হবে না বলে তাকে জানানো হয়েছে।

লেবাননের স্থানীয় সময় শনিবার রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন শনিবার বিকেল ৩টার পর বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফি শপে অবস্থানকালে) বিমান হামলায় ঘটনাস্থলে মারা যান। নিজাম উদ্দিনের বাবা মোহাম্মদ আবদুল কুদ্দুস এবং মা আনোয়ারা বেগম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খারেরা এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বম্বে সুইটসের নিয়োগ বিজ্ঞপ্তি, ২২ বছর হলেই আবেদন

এক ধাক্কায় বানিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লো ৯৯৪ রুপি

সাতক্ষীরায় নিজ শয়নকক্ষ থেকে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী

হাম ও উপসর্গে আজও ৪ শিশুর মৃত্যু

দেশজুড়ে ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা