ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৪, ০৪:৪৭ দুপুর

দিনাজপুরের বিরলে মৃত রাসেল ভাইপার সাপ উদ্ধার

দিনাজপুরের বিরলে মৃত রাসেল ভাইপার সাপ উদ্ধার, ছবি সংগৃহীত

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে সীমান্ত ঘেঁষা বামনগাঁও এলাকার একটি বাড়ি থেকে মৃত অবস্থায় একটি বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরল ধর্মপুর ফরেস্ট বীটের বীট কর্মকর্তা মহসীন আলী।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯ টার দিকে ভারত সীমান্ত ঘেঁষা উপজেলার ধর্মপুর ইউনিয়নের বামনগাঁও মৌজার আঙ্গারগিলা এলাকার জনৈক আইনুদ্দিনের বাড়িতে একটি সাপ দেখতে পেয়ে মেরে ফেলে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়।

আরও পড়ুন

বন বিভাগের লোকজন স্থানীয়দের সহায়তায় সাপটিকে মৃত অবস্থায় উদ্ধার করে বিষধর রাসেল ভাইপার বলে শনাক্ত করে। এ ঘটনায় ওই এলাকায় সাপ আতংক বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় নারী ধর্ষণের গুজব সম্পূর্ণ ভিত্তিহীন জানালো ডিএমপি

মহাসড়ক-সেতুর টোল প্লাজায় বিজিবি মোতায়েন

ঈদ জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র

ঈদযাত্রায় এবারও শিক্ষার্থীদের জন্য বাস দিয়েছে বেরোবি প্রশাসন

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ঢাবি উপাচার্য

টাঙ্গাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক